মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসি ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যাবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা

2023-11-11T18:20:42+00:00
2023-11-11T18:20:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসি ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬:২০ পিএম   (ভিজিট : ১৮০)
X

মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যাবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদউত্তীর্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে তা‌দের জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযানে পরিচালিত হয়।

জানা যায়, মিরুখালী বাজারের আপন মেডিকেল হল এবং শরীফ মে‌ডি‌কেল হ‌লে মেয়াদউত্তীর্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ১৩ ও ১০ হাজার মোট ২৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া মাছ বাজার থেকে বিপুল পরিমাণ পঁচা মাছ জব্দ করে নষ্ট করা এবং একটি রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর তৈল ফেলে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির। 

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চারান হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy