আখাউড়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার (১১ নভেম্বর) আখাউড়ায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের

2023-11-11T18:30:51+00:00
2023-11-11T18:30:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৯৬)
X

নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার (১১ নভেম্বর)  আখাউড়ায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। 

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম আতাউর রহমান নাজিম।  

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি এড আব্দুল্লা ভুঁইয়া বাদল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভুঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ মতিন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, আওয়ামী লীগ নেতা দীপক কুমার ঘোষ ও উপজেলা ছাত্র লীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংটকে সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগও রয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিজ্ঞা করলাম যে আগামী সংসদ নির্বাচনে আমাদের আখাউড়া বাসির গর্ব জননেতা আইন মন্ত্রী আনিসুল হককে পুনরায় নির্বাচিত করেই ঘরে ফিরব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy