রাজবাড়ীতে ট্রাকচাপায় নসিমন চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রাক চাপায় নায়েব আলী (৫০) নামে নচিমন চালকে মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজবাড়ী

2023-11-11T19:09:48+00:00
2023-11-11T19:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রাকচাপায় নসিমন চালক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

রাজবাড়ীতে ট্রাক চাপায় নায়েব আলী (৫০) নামে নচিমন চালকে মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার নয়নদিয়ায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহত নায়েব আলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মৃত আলমগীর বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ধাওয়াপাড়া এলাকা থেকে বাগমারার দিয়ে যাওয়ার সময় (ঢাকা মেট্রো-ট-১২০৫৭৪)  ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা নচিমন কে ধাক্কা দিলে চালক সহ নচিমন ট্রাকের নিচে চলে যায়, ঘটনা স্থলেই নচিমন চালক মারা যান ।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ইফতেখার আলম প্রধান বলেন, ঘবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। ট্রাকের ড্রাইভার সন্দেহে একজন কে স্থানীয় লোকজন পুলিশে দিয়েছে । তবে সে প্রকৃত চালক কি না সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy