নবীনগরে বিএনসিসির উদ্যোগে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নবীনগর প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টের ১০ বিএনসিসি ব্যাটালিয়ন এর উদ্যোগে শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা

2023-11-11T19:20:30+00:00
2023-11-11T19:20:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে বিএনসিসির উদ্যোগে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭:২০ পিএম   (ভিজিট : ২২৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টের ১০ বিএনসিসি ব্যাটালিয়ন এর উদ্যোগে শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গর্বিত ক্যাডেট সম্মাননা ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

ময়নামতি রেজিমেন্টের ১০ বিএনসিসি ব্যাটালিয়ন এর ক্যাডেট আন্ডার অফিসার এন. এম তাহসিন ভূঞাঁ রুম্মানের তত্বাবধানে ও ক্যাডেট রিয়াদ ও ক্যাডেট ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উদ্বোধক ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম।অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পিইউও নবীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন মোহাম্মদ সৈয়দ হোসেন। মাদক, জঙ্গিবাদ বিরোধী সচেতনতা র‍্যালী ও সমাজে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদানের পর সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy