রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।শনিবার

2023-11-11T20:25:50+00:00
2023-11-11T20:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৩৩)
X

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy