কোম্পানীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এখানকার জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যেভাবে ঘুমিয়ে

2023-11-12T13:18:06+00:00
2023-11-12T13:29:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১:১৮ পিএম  আপডেট: ১২.১১.২০২৩ ১:২৯ পিএম  (ভিজিট : ২০৪)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এখানকার জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যেভাবে ঘুমিয়ে আছেন, সেভাবে শান্ত ভাবে ঘুমিয়ে থাকুন। আমরা জেগে আছি, আপনাদেরকে পাহারা দেয়ার জন্য। ভয় দেখাবেন না, আপনারা কিছুই করতে পারবেন না। ২০১৪ সালে গাড়ী পুড়িয়ে, মানুষ পুড়িয়ে এবং পুলিশ হত্যা করে কিছুই করতে পারেননি। এবারও পারবেন না, রাস্তায়ও নামতে পারবেন না।

তিনি শনিবার বিকেলে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষে সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।

কাদের মির্জা আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে ৭০-৮০টি গাড়ী পুড়িয়ে সরকারকে পদত্যাগ করাবেন বলেন, কোন লাভ হবে না। বিএনপি-জামায়াতের নেতারা কেউ মাঠে না থেকে, কিছু টোকাইকে টাকা দিয়ে আজকে গাড়ী পোড়াইতেছেন। ক্ষমতায় এসে মন্ত্রী হবেন, এমপি হবেন। আপনাদের কোন নেতাই তো নাই।

এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে দলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে জয় লাভ করতে কাজ করার অনুরোধ করেন।

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেকটি ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন সাজিয়ে একের পর এক মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বসুরহাট পৌরসভা প্রাঙ্গন। পরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে ফিরে এসে কেক কেটে যুবলীগের হাজারো নেতাকর্মী আনন্দ উৎসব পালন করে।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগ সভাপতি শামছুদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy