নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বোন

2023-11-12T19:49:13+00:00
2023-11-12T19:49:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় কিশোরের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২১৬)
X

নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বোন তারজিনা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা সরকারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিলন হোসেন ও তারজিনা আক্তার সাইকেলে করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যাচ্ছিলেন। তারা নীলফামারী সদর উপজেলার তেলিপাড়া এলাকার তরিকুল ইসলামের সন্তান।

জানা গেছে, মিলন হোসেন দুপুরের  দিকে তার বোন তারজিনাকে সঙ্গে নিয়ে সাইকেলে করে আফিল জুট মিলে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেন। যাওয়ার পথে নীলফামারী-বাদিয়ার মোড় সড়কের সরকারের মোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মিলন হোসেন (১৫) মারা যায়। এ সময় সাইকেলের পিছনে বসা তারজিনা আক্তার (১৮) গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বর্তমানে নিহত মিলনের মরদেহ ও আহত তারজিনা চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে রয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy