কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান, মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবার চালান আনার সময় ২ হাজার ৫০০

2023-11-12T19:54:15+00:00
2023-11-12T19:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান, মাদক কারবারি আটক
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম  আপডেট: ১২.১১.২০২৩ ৭:৫৬ পিএম  (ভিজিট : ২১৬)
X

ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবার চালান আনার সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক হয়েছেন দুই মাদক কারবারি।

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার উপজেলা মডেল মসজিদের পাশের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাভার শাখা অফিস থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই উপজেলার মো. শরিফ (৩২)

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভারের এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের শাখায় গিয়ে পাঁচটি ক্রিমের কৌটার ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy