রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তেজগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।রোববার (১২

2023-11-12T20:53:15+00:00
2023-11-12T20:53:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

রাজধানীর তেজগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুনের সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

রোববার সকালে তালহা বিন জসিম জানান, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে সাতটি, ঢাকা বিভাগে (গাজীপুর) একটি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি বাস, একটি পিকআপ পুড়ে যায়। অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy