আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ১৮৯ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।সোমবার

2023-11-13T12:26:53+00:00
2023-11-13T12:26:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ১৮৯ প্লাটুন বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:২৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ আজ সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাধ্যমে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দল গুলো।  

আন্দোলনের বর্তমান পর্যায়ে প্রায় প্রতিদিন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গতরাতেও তেজগাঁও, নতুনবাজার, সাভারসহ  ঢাকা মহানগরী ও এর আশপাশের একাধিক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করে যাচ্ছে।  





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy