বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে আটক ছাত্রদল নেতা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে র‍্যাব-১ এর কাছে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। সোমবার সকাল সোয়া ৯টার

2023-11-13T12:34:28+00:00
2023-11-13T12:34:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে আটক ছাত্রদল নেতা: র‍্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২৬০)
X

রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে র‍্যাব-১ এর কাছে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
র‍্যাব-১-এর পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। তখন বাসে চালক ছিলেন আর চালকের সহকারী বাইরে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। এ সময় ওই দুজন বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে থাকা র‍্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাদের একজনকে আটক করেন।

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। গতকাল রোববার প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy