ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।সোমবার (১৩

2023-11-13T14:21:37+00:00
2023-11-13T14:21:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ২:২১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিগঞ্জ বাজার এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। এসময় আহত হয় তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মাঝে দুই নারী ও এক পুরুষ। তবে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy