ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বই ও সনদ বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে (১৩ নভেম্বর) ভালুকা উপজেলা চত্ত্বরে এসএসসি, দাখিল,এইচএসসি, আলিম

2023-11-13T15:20:58+00:00
2023-11-13T15:20:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বই ও সনদ বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৩:২০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ময়মনসিংহের ভালুকায় মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে (১৩ নভেম্বর) ভালুকা উপজেলা চত্ত্বরে এসএসসি, দাখিল,এইচএসসি, আলিম পর্যায়ে জিপিএ-৫ ও প্রাপ্তদের এক অনাড়ম্বর অনুষ্ঠানে  সংবর্ধনার মাধ্যমে     তিন হাজার কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বই ও সনদ  বিতরণ করা হয়েছে।

ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ভালুকা উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভালুকা পৌরসভা মেয়র, ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আ ন ম শাহাদাৎ হোসেন,উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন,সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান খান,সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,ওমর হায়াত খান নঈম, ভালুকা উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন,  ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি আশরাফিয়া খাতুন,ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,

আমন্ত্রিত অতিথি,ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আঃ রশিদ, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এবি সিদ্দিক,ভালুকা উপজেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি  মাওলানা নাজমুল আলম, ভালুকা উপজেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ।

উল্লেখ ২০১৯ সাল থেকে ২০২৩সাল পর্যন্ত ৩হাজার ২শত ৭৯ জন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বই ও  সংসদ সদস্য স্বাক্ষরিত  সনদ  বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy