দশমিনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় উপজেলা কৃষি অফিসের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে

2023-11-13T17:36:13+00:00
2023-11-13T17:36:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দশমিনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২২৬)
X

দশমিনায় উপজেলা কৃষি অফিসের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.নাসির উদ্দীন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান ডলি, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো.মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ। 

এসএম শাহজাদা কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে রাসায়নিক সার, বিভিন্ন জাতের বীজ, চারা,  কৃষি কাজের জন্য মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে। তাই সরকারে এই উন্নয়নকে বেগবান করারর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।

অনুষ্ঠানের শেষে কৃষি প্রণোদনা কর্মসূচি  রবি মৌসুম/২০২৩-২৪ এর আওতায় উপজেলার ৭ ইউনিয়নের ৩ হাজার ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল,গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy