চাটখিলে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

চাটখিলে এডভোকেট আবদুন নুর দুলালের উদ্দোগে বিএনপি- জামায়াতের হরতাল ও অবরোধ বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ উপজেলার

2023-11-13T17:38:13+00:00
2023-11-13T17:38:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

চাটখিলে এডভোকেট আবদুন নুর দুলালের উদ্দোগে বিএনপি- জামায়াতের হরতাল ও অবরোধ বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ উপজেলার আওয়ামী নেতাকর্মীরা। দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতালের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানায় নেতাকর্মীরা।

নোয়াখালী-১ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আবদুন নুর দুলালের উদ্দোগে মিছিলটি চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চাটখিল পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য দেন।

আরো বক্তব্য রাখেন, চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান শেখ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেনসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বক্তারা হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য মোকাবেলা করতে আহবান করেন বক্তারা। এছাড়াও যতদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে প্রস্তুত থাকতে বলেন। শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের হরতাল ও অবরোধ প্রতিহত করার আহ্বান জানান। সেসাথে সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy