ডোমারে মতবিনিময় ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে সামাজিক সুরক্ষা আওতাধীন উপকারভোগীদের সাথে মতবিনিময় ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।নীলফামারী-১ আসনের সংসদ

2023-11-13T17:46:50+00:00
2023-11-13T17:46:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে মতবিনিময় ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৯৬)
X

নীলফামারীর ডোমারে সামাজিক সুরক্ষা আওতাধীন উপকারভোগীদের সাথে মতবিনিময় ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ  কাজের উদ্বোধন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

সোমবার(১৩নভেম্বর) দুপুরে পরিষদ চত্ত্বরে মতবিনিময় সভার আয়োজন করেন হরিণচড়া ইউনিয়ন পরিষদ। সভায় সামাজিক সুরক্ষা আওতাধীন ইউনিয়নের উপকারভোগীরা অংশ নেয়। চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ওসি মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ আহমেদ শান্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এলজিইডির বাস্তবায়নে হরিণচড়া ইউনিয়ন পরিষদ হতে তুহিন বাজার ভায়া বুড়ির হাট ভায়া বক্করের মোড় পর্যন্ত ৫কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে ২কোটি ১০ লক্ষ টাকা ব্যয় ধরে কাজের উদ্বোধন করা হয়।

সামাজিক সুরক্ষা আওতাধীন উপকারভোগী ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রায় পাঁচ হাজার সুবিধাভোগী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy