কেন্দুয়ায় বিএনপির ৬ কর্মীর আওয়ামী লীগে যোগদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার কান্দিউড়া

2023-11-13T17:48:55+00:00
2023-11-13T18:21:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিএনপির ৬ কর্মীর আওয়ামী লীগে যোগদান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম  আপডেট: ১৩.১১.২০২৩ ৬:২১ পিএম  (ভিজিট : ১০২)
X

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার কান্দিউড়া  ইউনিয়ন বিএনপির ০৬ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

রবিবার (১২ নভেম্বর) রাতে কান্দিউড়া  ইউনিয়নের জালালপুর গ্রামে ফুলের মালা দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে বরণ করে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি  রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জি এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসলামুল হক। 

যোগদানকারীরা হলো-
উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জালালপুর গ্রামের 
আব্দুল গাফফার, পিতা-মর্তুজ মৌলভী, 
মোঃ নজরুল ইসলাম, পিতা- মৃত মোহাম্মদ আব্দুল বারেক,
খোকন মিয়া, পিতা মৃত আব্দুস সাত্তার, 
জহিরুল ইসলাম, পিতা- আবু সাদেক, 
আলামিন, পিতা- আব্দুল কুদ্দুস শহীদুল্লাহ, পিতা- রেনু মিয়া প্রমুখ। 
 
আওয়ামীলীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলামুল হক প্রমুখ। 

অনুষ্ঠানে আ.নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই বিএনপি নেতাকর্মীগণ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy