শনির আখড়ায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার

2023-11-13T18:59:11+00:00
2023-11-13T18:59:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শনির আখড়ায় যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২২৮)
X

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর বাসটিতে আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পোস্তাগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এদিকে একদিনের বিরতি দিয়ে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। 

সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy