নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। সোমবার

2023-11-13T20:14:13+00:00
2023-11-13T20:14:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। সোমবার (১৩ নভেম্বর) বিকালে সদর থানার সিংগাশোলপুর ইউনিয়নের সিঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর থানার সিংগা গ্রামের মোহাম্মদ আতিয়ার মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্বাবধানে এসআই ফারুক হোসেন, এসআই জয়দেব কুমার বসু, এসআই অপু মিত্র, এএসআই সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার সিংগাশোলপুর ইউনিয়নের সিঙ্গা গ্রামস্থ নির্মাণাধীন বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় আসামীর নিকট থেকে ৫০০ গ্রাঁম গাঁজা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy