উখিয়ায় নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

সালাহ উদ্দীন, উখিয়া

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের ফরিদ আলমের নিখোঁজ ছেলে, ইজিবাইক চালক মোঃ নুরুল আবছারের লাশ উদ্ধার করা

2023-11-13T21:30:03+00:00
2023-11-13T21:59:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উখিয়ায় নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার
সালাহ উদ্দীন, উখিয়া
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৯:৩০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৩ ৯:৫৯ পিএম  (ভিজিট : ২৫০)
X

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের ফরিদ আলমের নিখোঁজ ছেলে, ইজিবাইক চালক মোঃ নুরুল আবছারের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর হোটেল রয়েল টিউলিপের দক্ষিণ পাশে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে।

উল্লেখ্য, গত তিন দিন পূর্বে আবছার নিখোঁজ হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy