গোমস্তাপুরে যুবকের মরদেহ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড়

2023-11-14T12:50:44+00:00
2023-11-14T12:50:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে যুবকের মরদেহ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১২:৫০ পিএম   (ভিজিট : ১০৮)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুরের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মৃত রইসউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, রবিউল ইসলাম গত রবিবার দিবাগত রাতে কোন এক সময় ওই এলাকার একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁর পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রবিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy