রাজবাড়ীতে দুই বেকারী মালিককে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী

2023-11-14T16:14:51+00:00
2023-11-14T16:14:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দুই বেকারী মালিককে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ১১৩)
X

রাজবাড়ীর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

রাজবাড়ীর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে ১৪ই নভেম্বর জেলার বালিয়াকান্দি উপজেলার বংকুর বহরপুর ও ত্রিলোচনপুর রামদিয়া বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী এবং খাদ্যপণ্য  সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করাকালে জাহান বেকারী ও রসুলপুর বেকারীর মালিককে জরিমানা আদায় করা হয়।

খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় জাহান বেকারী মালিক কে সার হাজার টাকা ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান  রাজবাড়ীর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy