কমলগঞ্জে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক এক

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার কমলগঞ্জ পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল

2023-11-14T16:49:54+00:00
2023-11-14T16:49:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক এক
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২২১)
X

মৌলভীবাজার  কমলগঞ্জ পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কমলগঞ্জ  ভানুগাছ কাঁচা বাজারে (ভেতর বাজার) অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। 

 গোফন সংবাদের ভিক্তিতে এসআই পবিত্র শেখর দাস পুলিশ ফোর্স সহ, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের  Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায়  একটি মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy