বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে

2023-11-14T16:54:56+00:00
2023-11-14T16:54:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১২৫)
X

ময়মনসিংহে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে ছয়টি শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

আহতরা হলেন— চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।


কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতো আজও ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে ও আশেপাশে থাকা নারী-শিশুসহ মোট ১১ জন দগ্ধ হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি বিভাগের ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy