শ্রীমঙ্গলে 'রিডিং এণ্ড রাইটিং হসপিটাল' কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে রিডিং ও রাইটিং হসপিটাল এর কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক

2023-11-14T18:47:36+00:00
2023-11-14T18:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে 'রিডিং এণ্ড রাইটিং হসপিটাল' কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে রিডিং ও রাইটিং হসপিটাল এর কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. হরিপদ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাস প্রমুখ।

আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর প্রমুখ।  

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্কুলের অভিভাবক সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।

পরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের মধ্যে সম্মাননা স্মারক ও উপজেলার ৪টি ক্লাস্টারের ৪ জন শিক্ষককে সম্মননা স্মারক প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy