সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে হলুদ, মরিচ, মসলায় ইট, অস্বাস্থ্যকর রং ও গাছের গুঁড়া মিশানো এবং মেয়াদহীন-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর অভিযোগে দুই

2023-11-14T19:54:49+00:00
2023-11-14T19:54:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৩১২)
X

সোনাগাজীতে হলুদ, মরিচ, মসলায় ইট, অস্বাস্থ্যকর রং ও গাছের গুঁড়া মিশানো এবং মেয়াদহীন-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর অভিযোগে দুই দোকানির ভোক্তা অধিকার আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান এ জরিমানা করেন। দন্ডিতরা হলেন সোনাগাজী পৌরশহরের মাছ বাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। মেসার্স শহিদ স্টোরকে ৫০ হাজার টাকা  এবং আমীর হোসেনের আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার জরিমানা করা হয়।

এসময় ভেজাল মিশ্রিত প্রায় ২০ মণ হলুদ, মরিচ ও মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ হলুদ, মরিচ ও মসলার গুঁড়ার সঙ্গে ইট এবং মসলার গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছে। আমির হোসেন মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী এবং বাজারজাতের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এসময় সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সাইদুল হক ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নূরনবী উপস্থিত ছিলেন। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান পৃথক অভিযানে দুই দোকানির নিকট থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy