শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ডাকা তৃতীয় দফা চলমান অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার

2023-11-15T13:09:12+00:00
2023-11-15T13:09:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১:০৯ পিএম   (ভিজিট : ৪৭৪)
X

বিএনপির ডাকা তৃতীয় দফা চলমান অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার সিএন্ডবি এলাকায় (পলক সিএনজি’র সামনে) তারা এ কর্মসূচী পালন করে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের আনসার মোড় এলাকায় কয়েকবার প্রদক্ষিণ করেন।

বিক্ষোভে অংশ নেন গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, শ্রীপুর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীবুল বেপারী, যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠপনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy