কেন্দুয়ায় বিএনপির ২৬ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগান কণ্ঠে ধারন করে,বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী

2023-11-15T13:15:54+00:00
2023-11-15T13:33:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিএনপির ২৬ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১:১৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৩ ১:৩৩ পিএম  (ভিজিট : ১৯০)
X

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগান কণ্ঠে ধারন করে,বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির ২৬ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ  দিয়েছেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ২৬ জন বিএনপির নেতা কর্মীকে ফুলের মালা ও মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করে নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এডভোকেট আব্দুল কাদির ভূঞা। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন প্রসঙ্গে  উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় ডাউকি গ্রামের ২৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। আওয়ামী- লীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,শেখ হাসিনা সরকার, বার বার দরকার স্লোগান দিয়ে এসব নেতাকর্মী যোগদান করেন।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া। 

প্রধান অতিথি বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায়   বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারীদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে আমরা স্বাগত জানাই। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম প্রমূখ। 

উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বিএনপি নেতা মোসলেম উদ্দিনের নেতৃত্বে ২৬ জন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। 
 
আওয়ামীলীগে যোগদান কারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়া আমরা হরতাল-অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংসের বিপক্ষে। এমন জ্বালাও-পোড়াও আমরা পছন্দ করি না। 
 বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই।নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy