দাকোপে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় প্রধানমন্ত্রীর মহা সমাবেশ থেকে ফেরার পথে দাকোপের নলিয়ান ঘাটে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া

2023-11-15T15:36:37+00:00
2023-11-15T15:36:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৯৫)
X

খুলনায় প্রধানমন্ত্রীর মহা সমাবেশ থেকে ফেরার পথে দাকোপের নলিয়ান ঘাটে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া দেবদাস মন্ডল (৪৭)  মরাদেহ উদ্ধার করা হয়েছে। সে নলিয়ান এলাকার নৃপেন মন্ডলের ছেলে।

এ ঘটনার পর থেকে নলিয়ান নৌ পুলিশ ফাঁড়ি সদস্য, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সর ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় শিবসা নদীসহ আসপাশের নদ-নদীতে ট্রলার নিয়ে দেবদাসকে খোঁজাখুজি করতে থাকে। অবশেষে গতকাল বুধবার ভোর ৫টায় শিবসা নদী থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, গত ১৩ নভেম্বর সোমবার মনিংসান-৯ নামে লঞ্চ যোগে দেবদাস খুলনায় সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যায়। জনসভা শেষে খুলনা থেকে আবারও নদী পথে লঞ্চ যোগে ফিরে আসে। এসময়ে নলিয়ান ঘাটে লঞ্চ থেকে নামার সময় রাত ৯টার দিকে ওয়ার্ড আ‘লীগনেতা দেবদাস অসাবধানতায় পা পিচ্ছিলে শিবসা নদী পড়ে নিখোঁজ হয়। 

এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা আ‘লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, সহ-সভাপতি লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডলসহ অসংখ্য নেতাকর্মীরা দেবদাসের বাড়িতে গেলে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এসময়ে নেতাকর্মিরাও শান্তনা দেয়ার ভাষা হারিয়ে সকলে কান্নার সাগরে জড়িয়ে পড়েন। 

                                                                                                 
  



 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy