বেনাপোলে ফেনসিডিল সহ আটক ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ভারতীয়

2023-11-15T15:42:42+00:00
2023-11-15T15:42:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনাপোলে ফেনসিডিল সহ আটক ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ৩০৬)
X

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ মো. আলমগীর হোসেন  নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) ভোর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটক আলমগীর হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামী আলমগীর হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করা হয়। 

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য এক লক্ষ আশি হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিলসহ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy