সৈয়দপুরে ফ্রি ডায়াবেটিস চিহ্নিতকরণের বিশেষ ক্যাম্প ও আলোচনা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে ফ্রি ডায়াবেটিস্ চিহ্নিতকরণের এক বিশেষ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ নভেম্বর) সৈয়দপুর ডায়াবেটিক সমিতির

2023-11-15T19:52:59+00:00
2023-11-15T19:52:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ফ্রি ডায়াবেটিস চিহ্নিতকরণের বিশেষ ক্যাম্প ও আলোচনা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৪৬)
X

নীলফামারীর সৈয়দপুরে ফ্রি ডায়াবেটিস্ চিহ্নিতকরণের এক বিশেষ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সৈয়দপুর ডায়াবেটিক সমিতির  উদ্যোগে উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজে ওই ক্যাম্প ও আলোচনা আয়োজন করা হয়। এ সি আই ফার্মা লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। এতে মূখ্য আলোচক ছিলেন সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়।

প্রধান অতিথি ছিলেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী।

সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজী’র সঞ্চালনায় আলোচনা সভা প্রতিষ্ঠানের টেকনিশিয়ান এস.এম আনোয়ারুল হক বাবলুসহ হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দিন ফ্রি ডায়াবেটিস চিহ্নিতকরণের বিশেষ ক্যাম্পে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ডায়াবেটিস পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। এছাড়াও ডায়াবেটিস চিহ্নিত রোগীদর বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy