সৈয়দপুরে কুটির শিল্প কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি কুটির শিল্প কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক চার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায়

2023-11-16T14:16:28+00:00
2023-11-16T14:16:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে কুটির শিল্প কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ২:১৬ পিএম   (ভিজিট : ১৭৭)
X

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি কুটির শিল্প কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক চার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় চার কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। এ দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাউলপাড়া এলাকার ইলাহি কুটির ও শিল্পকারখানায় এ অগ্নিকাণ্ডটি ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইলাহি কুটির শিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ জানান, ওই কারখানায় রড, তারসহ ৬ প্রকারের পণ্য উৎপাদন করা হয়। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে রাত দুইটার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। নৈশপ্রহরী ও এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে পরে।

পরে সৈয়দপুর, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর উত্তরা ইপিজেডের সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র ও কারখানার সব মালামাল। এতে ক্ষতির পরিমাণ আট কোটি টাকার ঊর্ধ্বে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় চার কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের আগে আরও প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy