নীলফামারীতে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানে আগামী ২৫নভেম্বর শুরু হচ্ছে পরিবার কল্যান সেবা ও

2023-11-16T19:50:28+00:00
2023-11-16T19:54:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৭:৫০ পিএম  আপডেট: ১৬.১১.২০২৩ ৭:৫৪ পিএম  (ভিজিট : ২৩২)
X

‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানে আগামী ২৫নভেম্বর শুরু হচ্ছে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক রোখসানা বেগম।

বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. হাসিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ২৫নভেম্বর থেকে ৩০নভেম্বর সারাদেশে একযোগে এই সপ্তাহ চলবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে এই সময়ে।

পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগন এতে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy