ডোমারে সড়ক দূর্ঘটনায় নিহত এক, আহত ২

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে রুমন ইসলাম(২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় মটরসাইকেলে

2023-11-18T13:05:30+00:00
2023-11-18T13:05:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে সড়ক দূর্ঘটনায় নিহত এক, আহত ২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১:০৫ পিএম   (ভিজিট : ৩০৮)
X

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে রুমন ইসলাম(২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় মটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার(১৭ নভেম্বর) রাত ১০টায় উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত রুমন ইসলাম পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। আহতরা হলেন, একই এলাকার খতপাড়ার আব্দুল খালেকের ছেলে মো. জনি(২৬) ও ডাঙ্গাঁপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম(২১)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিনজন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশ্য আসতেছিল। বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সাথে উল্লেখিত স্থানে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে রুমন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ডোমার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে সে মারা যায়। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ডোমার ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আজ শনিবার বাদ যোহর মরহুমের জানাযা নামাজ শেষে পারিবাহিক কবরস্থানে দাফন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy