দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের

2023-11-18T14:06:43+00:00
2023-11-18T14:06:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:০৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর (শনিবার) দিনাজপুর শহরের মালদাহপট্টি চেম্বার সড়কস্থ ও দিনাজপুর মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুর জেলা প্রতিনিধি রেহেনা খাতুন রত্না। এ সময় উপস্থিত ছিলেন উই এর মডারেটর জিনাত আরা নন্দিনী, দিনাজপুর জেলা উই এর সহ:প্রতিনিধি রুহিনা সুলতানা, সানজিদা শবনম, নিশাত আনজুম প্রমুখ। 

অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুরের প্রতিনিধি রেহেনা খাতুন রত্না বলেন, নারী উদ্যোক্তাদের প্রতিভা প্রকাশের লক্ষ্যেই এই নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্যের প্রদর্শনী। তিনি বলেন, অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) একটি উদ্যোক্তা বান্ধব অনলাইন প্লাটফর্ম। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে আমাদের নারীরা। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নারীরাও হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য নিয়ে বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের তৈরী পণ্য নিয়েই আজকের এই পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। 

দিনাজপুর জেলার ১৩ উপজেলার নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ তৈরী পোষাক, শো-পিচ, প্রসাধনী-জুয়েলারী ও বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে পণ্য প্রদর্শন করে ৩২ জন নারী উদ্যোক্তা। এক দিনের এই পণ্য প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলে সাধারণ মানুষ ও অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে। ##






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy