গৌরনদীতে ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি

2023-11-18T14:46:42+00:00
2023-11-18T15:49:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:৪৬ পিএম  আপডেট: ১৮.১১.২০২৩ ৩:৪৯ পিএম  (ভিজিট : ১৬০)
X

ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি আমন ক্ষেত, বোরো ধানের বীজতলা, পানবরজ ও মৎস্য ঘের সহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। 

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার মিধিলি’র তান্ডবে বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা-সানুহার পর্যন্ত গাছ পরে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy