সোনারগাঁয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই ও বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২)

2023-11-18T16:57:23+00:00
2023-11-18T17:30:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনারগাঁয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৪:৫৭ পিএম  আপডেট: ১৮.১১.২০২৩ ৫:৩০ পিএম  (ভিজিট : ৪০১)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই ও বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ইং সকাল ১০টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মৃত্যু শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

মৃত্যুর স্বজনরা জানান, সকালে দুই মামাতো ও ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলা করার মধ্যে কোন একসময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। পরে শিশুদের বাড়ির উঠানে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। এ সময় বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে শিশু দুটি মৃত্যু হওয়ার কারণে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy