রাজবাড়ীতে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে । রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক

2023-11-18T17:55:36+00:00
2023-11-18T17:55:36+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে । রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে শনিবার (১৮ই নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনার সময়  চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ  পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় সদর উপজেলার সূর্যনগর বাজারের রিয়াদ স্টোর কে এক হাজার টাকা ,একই ধারায় ধাওয়াপাড়া এলাকার পাঞ্চু স্টোর মালিককে এক হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় বেলগাছী স্টেশন বাজার এলাকার মেসার্স আরোগ্য নিকেতন ফার্মেসীর মালিককে পাঁচ হাজার টাকা এবং একই ধারায় ওই এলাকার বিশ্বাস মেডিসিন কর্নারের মালিক কে পাঁচ হাজার টাকা সহ চার প্রতিষ্ঠান মালিক কে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে সদর উপজেলার সূর্য নগর বাজার, ধাওয়াপাড়া ফেরীঘাট ও বেলগাছী স্টেশন এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এ সময় চারটি প্রতিষথান মালিক কে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy