নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মোহাঃ মেহেদী হাসান। এসময় নতুন পুলিশ সুপারকে

2023-11-18T18:08:31+00:00
2023-11-18T18:08:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ৭৯৩)
X

নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মোহাঃ মেহেদী হাসান। এসময় নতুন পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আইন শৃঙ্খলা রক্ষায় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জানা যায়, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। মোহাঃ মেহেদী হাসান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ডিপ্লোমা অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড ডিগ্রী অর্জন করেন। তিনি ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নবাগত পুলিশ সুপার চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ (কুমিল্লা অঞ্চল), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), শাহজাদপুর সার্কেল এএসপি, সিরাজগঞ্জ জেলা, ডিএমপি'র মতিঝিল বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স, ডিএমপির ওয়ারী বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে কর্মরত ছিলেন।

মোহাঃ মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক-সাউথ বিভাগ, লালবাগ ট্রাফিক বিভাগ, এস্টেট বিভাগ, প্রটেকশন বিভাগে দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।  

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy