টঙ্গীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী ও অবৈধ তফসিল বাতিলের দাবীতে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল হওয়ার লক্ষে গাজীপুরের টঙ্গীতে

2023-11-18T18:11:59+00:00
2023-11-18T18:11:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী ও অবৈধ তফসিল বাতিলের দাবীতে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল হওয়ার লক্ষে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম থানা বিএনপি। 

শনিবার বিকেলে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে কামারপাড়া সংযোগ সড়কে গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা জামাল উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন, আঃ রহমান বাবু, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আ: হান্নান, আহ্বায়ক সদস্য আ: রশিদ সোহেল, গাজী ইসমাইল হোসেন জনি, যুবদল নেতা ছালাউদ্দিন, বিল্লাল, জামাল, আনোয়ার, মনির পাঠান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রায়হান, নাইম প্রমুখ।

মিছিল শেষে বিএনপি নেতা আবুল হাসেম বলেন, অবৈধ সরকারের নীলনকশার নির্বাচন আমরা মানিনা। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ নির্বাচন আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy