ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। শনিবার (১৮

2023-11-18T19:00:36+00:00
2023-11-18T19:00:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ২২০)
X

সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার ১ জন এবং ঢাকার বাইরের ৩ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০৪ জন এবং ঢাকার বাইরে ৭১০ জন। 

এর আগে শুক্রবার ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ও আক্রান্ত হন ৯৫৬ জন। সে হিসাবে শনিবার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ১৮৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭২৮ জন।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ২৮৮ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন।
 
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৯৩ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৯০ হাজার ৭৫৩ জন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy