শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো বিদ্যালয়ের কক্ষ ও আসবাব পত্র

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ১৩২ নং গিলাশ^র মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও

2023-11-19T13:16:07+00:00
2023-11-19T13:16:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো বিদ্যালয়ের কক্ষ ও আসবাব পত্র
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১:১৬ পিএম   (ভিজিট : ১৮৯)
X

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ১৩২ নং গিলাশ^র মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও আসবাব পত্র। উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ^র গ্রামে ওই বিদ্যালয়ের টিনশেড ঘরের একটি শ্রেণী কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, সকালে হাঁটাহাটি করার সময় স্থানীয় এক ব্যক্তি তাকে স্কুল ঘরে আগুন লাগার বিয়টি জানান। পরে দ্রæত তিনি স্কুলে গিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভান। ততক্ষনে আগুনে শ্রেণী কক্ষের ৫ জোড়া টেবিল, দুইটি জানালা পুড়ে গেছে এবং তিনটি বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (বরমী ক্লাস্টার) হারুনুর রশীদ জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালেই স্কুল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, বিয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy