দুর্নীতি মুক্ত করতে দুধ দিয়ে শুদ্ধ করল ইউনিয়ন পরিষদ

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য চেয়ারম্যানের চেয়ার ও অনান্য আসবাবপত্র দুধ দিয়ে ধোয়ালেন নবনির্বাচিত ডিমলা উপজেলার

2023-11-19T16:49:33+00:00
2023-11-19T16:53:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি মুক্ত করতে দুধ দিয়ে শুদ্ধ করল ইউনিয়ন পরিষদ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪:৪৯ পিএম  আপডেট: ১৯.১১.২০২৩ ৪:৫৩ পিএম  (ভিজিট : ২৭৮)
X

দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য চেয়ারম্যানের চেয়ার ও অনান্য আসবাবপত্র দুধ দিয়ে ধোয়ালেন নবনির্বাচিত ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও তার অনুসারীরা।

ঘটনাটি (১৯ নভেম্নর) সকালে ডিমলা উপজেলার ৯নং টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সহ  নিন্দার ঝড় উঠে।

ফেসবুক লাইভে দেখা যায়- চেয়ারম্যানের অনুসারী জয়নাল, নাজমুল, ডা: দেলোয়ার, রমজান আলী ও শাহিনুরকে দেখা যায় একটি পাম্পের মাধ্যমে স্প্রে করে পরিষদের বিভিন্ন স্থানে দুধ ছিটিয়ে দিতেছে। তাদের বলতে শোনা যায় দুর্নীতি ও দালাল মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার লক্ষ্যে তারা দুধ ছিটিয়ে চেয়ারম্যানের চেয়ার ও পরিষদের ভবনটি কে শুদ্ধ করে নিচ্ছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যরা কোন মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন নামাজে যাব পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো: নুর -ই- আলম সিদ্দিকী বলেন কেন কিভাবে কি করেছে এই বিষয়টি আমি এখনো সঠিক জানি না। এটা তার ব্যক্তিগত ইস্যু না অন্য কিছু জেনে তারপর।

স্থানীয় সরকার আর উপ-পরিচালক (উপ-সচিব) মো:সাইফুর রহমান জানান, কোথাও লেখা নেই দুধ দিয়ে শুদ্ধ করতে পারবে কি পারবে না। স্বাভাবিকভাবে কেউ এমন কাজ করেন না।

১৭ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলার ৩ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়  গতকাল ১৯ নভেম্বর সাবেক চেয়ারম্যান মইনুল হক এর নিকট দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। এরপরের দিনই  দুধ দিয়ে চেয়ারম্যানের চেয়ার ও ইউনিয়ন পরিষদের ভবন দুধ দিয়ে ধুয়ে দুর্নীতি ও দালাল মুক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy