চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাড়ে ৩ কেজি গান পাউডারসহ ইসমাইল হোসেন(২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে

2023-11-19T17:02:00+00:00
2023-11-19T17:02:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৩৫)
X

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাড়ে ৩ কেজি গান পাউডারসহ ইসমাইল হোসেন(২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়িটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। গ্রেপ্তার ইসমাইল হোসেন একই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে শয়ন ঘর থেকে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার ও ২ কেজি কয়লা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতাসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গান পাউডার এবং কয়লা ইসমাইলের ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

এর আগে রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রিপন নামে এক যুবকে আটক করে র‌্যাব। আটককৃত রিপন হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া মান্নান মোড়ের এরশাদ আলীর ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy