টঙ্গীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি জামায়াতের ডাকা হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ । রোববার বিকেলে চেরাগআলী

2023-11-19T20:46:04+00:00
2023-11-19T20:46:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২৮০)
X

বিএনপি জামায়াতের ডাকা হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ । রোববার বিকেলে চেরাগআলী এলাকায় ট্রাক স্ট্যান্ডে এ শান্তি সমাবেশের আয়োজন করে টঙ্গী পুর্ব ও পশ্চিম থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র এড. জাহাঙ্গীর আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রুহুল আমীন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিরল ওসমান গনি কাজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আজমেরি খান টুটুল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমূখ।

দুপুর থেকে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগদান করেন। 

এসময় বক্তারা বলেন, গাজীপুরের ৫টি আসনই জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। গাজীপুর ২ আসনে জাহাঙ্গীর আলমকে নৌকা উপহার দেওয়া হয় তাহলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে উপহার দেওয়া হবে। বিশাল সমাবেশই প্রমান করে জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা। সমাবেশে ইতিহাস রচনা করা হয়েছে। জনগণ দেখিয়ে দিয়েছে জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা। টঙ্গীতে যা উন্নয়ন মুলক কাজ হয়েছে তা শেখ হাসিনা করেছেন। সন্ত্রাসী, মাদক ও ছিনতাইকারীদের কাছে মাথা নত করা হবে না। 

টঙ্গী গাজীপুরে বিএনপি জামাতের কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে কঠোর ভাবে তা মোকাবেলা করতে নেতাকর্মীরা সজাগ রয়েছে বলেও দাবী করেন বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy