পিবিআই প্রধানের চট্টগ্রাম জেলা শাখা পরিদর্শন ও মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা কার্যালয় পরিদর্শন করেছেন অ্যাডিশনাল আইজিপি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার,

2023-11-19T20:49:16+00:00
2023-11-19T20:49:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিবিআই প্রধানের চট্টগ্রাম জেলা শাখা পরিদর্শন ও মতবিনিময় সভা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৬৪৪)
X

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা কার্যালয় পরিদর্শন করেছেন অ্যাডিশনাল আইজিপি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে পিবিআই প্রধান চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ে পরিদর্শনে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অ্যাডিশনাল ডিআইজি চট্টগ্রাম বিভাগ ও মেট্রো মোঃ মজিদ আলী, বিপিএম,  পুলিশ সুপার, পিবিআই চট্টগ্রাম জেলা নাজমুল হাসান, পিপিএম-সেবা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার এ,কে,এম মহিউদ্দিন, পিপিএম (বার)। 

অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয় পরিদর্শনকালে ইউনিটের স্থাপনা পরিদর্শন করেন এবং পিবিআই চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেট্রোর সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও তদন্তাধীন মামলা নিয়ে আলোচনা করেন। 

আলোচনাকালে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মেট্রো, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্ত সংক্রান্তে দিক নির্দেশনা প্রদান করেন। মামলার নির্ভুল তদন্ত, ফোর্সের শৃঙ্খলা, কল্যাণসহ নানাবিধ বিষয় আলোচনা করেন।
এসময় তিনি বলেন, পিবিআই প্রতিষ্ঠিত হয়েছিল মামালার সঠিক ও নির্ভুল তদন্ত করার উদ্দেশ্যে। পিবিআই সারা দেশে চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে আসছে। ফলে স্বল্প সময়েই পিবিআই মামলা তদন্তের ক্ষেত্রে জনগনের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। তিনি তদন্তকারী কর্মকর্তাদের সহ পিবিআই এর সকল সদস্যদেরকে জনগনের এই আস্থা ধরে রাখার জন্য আহবান জানান।  নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিত না হন সে বিষয়ে সতর্ক থাকা, দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভুতিশীল হওয়ার জন্য বলেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, তদন্তের গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত-রিপোর্ট প্রদান করা, ক্লুলেস মামলা সহ শিশু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরুত্বারোপ সহ তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভা শেষে তিনি অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ পর্যালোচনা করেন এবং রেজিষ্টার ও রেকর্ড রক্ষণাবেক্ষণে সর্বদা আন্তরিক থাকার নির্দেশ দেন। 
 
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুঃ পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবির, চট্টগ্রাম জেলার পুঃ পরিদর্শক (প্রশাসন) মোঃ বাবুল আকতার, পুঃ পরিদর্শক (নিঃ) আবু জাফর মোঃ ওমর ফারুক, পুঃ পরিদর্শক (নিঃ) মোস্তাফিজুর রহমান, পুঃ পরিদর্শক (নিঃ) সুখেন্দ্র চন্দ্র, পুঃ পরিদর্শক (নিঃ) মর্জিনা আক্তার সহ পিবিআই চট্টগ্রাম জেলা ও মেট্রোর অন্যান্য অফিসারবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy