নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ, জনগণের ধাওয়ায় পালাল দুর্বৃত্তরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

নন্দীগ্রামে ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় জনগণের ধাওয়ায় পালিয়েছে একদল দুর্বৃত্ত।রোববার (১৯ নভেম্বর) রাত

2023-11-19T21:17:48+00:00
2023-11-19T21:17:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ, জনগণের ধাওয়ায় পালাল দুর্বৃত্তরা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৯:১৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

নন্দীগ্রামে ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় জনগণের ধাওয়ায় পালিয়েছে একদল দুর্বৃত্ত।

রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পর রাত ৮ টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ গেট এলাকায় একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে দূর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আল জাহিদ প্রমুখ।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা কথা শুনেছি। জনগণের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। দুর্বৃত্তদের গ্ৰেপ্তার করতে পুলিশ অভিযানে রয়েছে। 

উল্লেখ্য, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy