হরতালের সমর্থনে জবি ছাত্রদলের মিছিল

জবি প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সর্বাÍকভাবে হরতাল পালন করেছে

2023-11-20T13:25:42+00:00
2023-11-20T13:25:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরতালের সমর্থনে জবি ছাত্রদলের মিছিল
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১:২৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সর্বাÍকভাবে হরতাল পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (২০ নভেম্বর) পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় সকাল ৮টার দিকে একটি মিছিল বের করে। 

এসময় কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুলকারনাইন, যুগ্ম সম্পাদক মোছাব্বির মিল¬াত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুর রহমান আরিফ,মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, স্বাস্থ বিষয়ক সম্পাদক-রায়হান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক-মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক- রবিউল ইসলাম শাওন, সহ সাংগঠনিক সম্পাদক মাবুব আলম, মামুন জামান, ইমন, ফয়সাল, মেহেদী, মনির, মাসফিক, সদস্য- রায়হান,সানি,নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, যদি জনগণের এক দফা দাবি এই সরকার মেনে না নিয়ে পূর্বের ন্যায় প্রহসনের ভোটারবিহীন নির্বাচন করতে চায় তবে তারেক রহমানর নির্দেশে জনগণকে সাথে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ স্বচ্ছ নির্বাচন দেখতে চায়, নতুন ভোটাররা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়, ভোটের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। ফ্যাসিস্ট সরকারের এই অবৈধ তফসিল ছাত্রদল মানে না। 

তিনি আরও বলেন, প্রহসনের এই তফসিল বাতিল না করলে, নির্বাচন কমিশন পদত্যাগ না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। আমরা রাজপথে আছি,রাজপথের উত্তাল রক্তঝরা আন্দোলনের মাধ্যমেই গনতন্ত্র প্রতিষ্ঠার ফয়সালা করবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy