চট্টগ্রামে অটোরিকশার গ্যারেজে ২৫টি গাড়ি পুড়ে ছাই

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের হালিশহরে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় গ্যারেজে রাখা ২৬টি গাড়ি পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন গ্যারেজের প্রহরী

2023-11-20T13:27:59+00:00
2023-11-20T13:27:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অটোরিকশার গ্যারেজে ২৫টি গাড়ি পুড়ে ছাই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১:২৭ পিএম   (ভিজিট : ১৩৮)
X

চট্টগ্রামের হালিশহরে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় গ্যারেজে রাখা ২৬টি গাড়ি পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন গ্যারেজের প্রহরী মোহাম্মদ আলী।

রবিবার দিবাগত রাতে হালিশহর থানাধীন ঈদগাঁ বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে জনৈক জাহাঙ্গীরের সিএনজি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খান খলিলুর রহমান বাংলাদেশ বুলেটিন বলেন, ‘আমরা রাত পৌনে দুইটার দিকে গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। তাৎক্ষণিক আমাদের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আমরা এসবের আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মতো বলে ধারণা করছি৷ 

তবে ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তির দাবি ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশী৷ হোসেন নামের এক ব্যক্তি বলেন, এক একটি সিএনজির দামই তো আছে ৮-১০ লাখ টাকা৷ 

গ্যারেজটির মালিক জাহাঙ্গীর আলম বাংলাদেশ বুলেটিনকে বলেন, আগুনে গ্যারেজে রাখা ১৯টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিক্সা পুড়ে ছাই হয়েছে। শুধুমাত্র একটি সিএনজি ট্যাক্সি অক্ষত অবস্থায় বের করতে পেরেছি"। আগুন লাগার পিছনে অন্যকোনো কারণ কিংবা কারো সাথে বিরোধ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, "না আমার সাথে এমন কোন বিরোধ ছিল না এটা (আগুনের সূত্রপাত) শর্টসার্কিট থেকেই হয়েছে। 

হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘ আমরা ফায়ার সার্ভিস আর গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলমের দেয়া তথ্যানুযায়ী এখন পর্যন্ত বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগেছিল বলে জানতে পেরেছি। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে৷  আগুনে ওই গ্যারেজের প্রহরী দগ্ধ হয়েছেন, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. লোকমান জানান, রাত সোয়া দুটার দিকে ওই গ্যারেজের ভেতরে প্রহরীর বিছানার পাশে প্রথম আগুন জ্বলতে দেখি৷ আমি আগুন দেখেই দ্রুত ৯৯৯ নম্বরে কল দিই। পরে ফায়ার সার্ভিস এসে কাজ করে। আমরা গ্যারেজ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বের করতে পেরেছিলাম আর ভেতরে থাকা বাকি সবকিছু পুড়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy