এবি ব্যাংক লিমিটেডের রূপপুর উপশাখার কার্যক্রম শুরু

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

দেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড এর রূপপুর উপশাখার কার্যক্রম চালু করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক

2023-11-20T15:15:54+00:00
2023-11-20T15:15:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
এবি ব্যাংক লিমিটেডের রূপপুর উপশাখার কার্যক্রম শুরু
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৩:১৫ পিএম   (ভিজিট : ১২৯)
X

দেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড এর রূপপুর উপশাখার কার্যক্রম চালু করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখাটি উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সোমবার (২০ নভেম্বর) সকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকায় সামনে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।

এবি ব্যাংক পাবনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ হোসেন রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল।

এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, এবি ব্যাংক রূপপুর উপশাখা ম্যানেজার এনামুল হক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,  ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গোপাল অধিকারী






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy